বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ২:২৭
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

চলে গেলেন ভাষাসৈনিক কমরেড আব্দুল হাকিম

ডেস্ক রিপোর্ট  ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তেরশ্রী কে.এন. ইনষ্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক কমরেড আব্দুল হাকিম (৮৭) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টায় মানিকগঞ্জের ঘিওরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে দুই কন্যা ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার (১৫ মার্চ) বেলা ২টায় ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মনিকগঞ্জের ধামশ্বর ইউনিয়নের কলিয়া গ্রামের আব্বাস উদ্দিন ও আছিরুন বেগমের তিন ছেলের মধ্যে আব্দুল হাকিম মেঝো। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। শত অর্জন থাকা সত্বেও শেষ জীবনে মানবেতর জীবন-যাপন করতে হয়েছে তাকে।

কর্মজীবনে কমরেড আব্দুল হাকিম মাস্টার তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধ এবং ৯০’র স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সময় তিনি রাজপথে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৪৯ সালে আব্দুল হাকিম মাস্টার তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশনের ছাত্র থাকাকালীন ভাষা আন্দোলনে যুক্ত হয়ে পড়েন।