মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১০:০৪
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

ব্রিটিশ রাজপরিবারে বর্ণবিদ্বেষ, অবাক হননি মিশেল ওবামা

অনলাইন ডেস্ক  সম্প্রতি ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছেন রাজপুত্র প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এরপর থেকেই বিষয়টি নিয়ে পুরো বিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। এমন অবস্থার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা বলেছেন, মেগানের কাছ থেকে বর্ণবিদ্বেষের অভিযোগ শুনে তিনি মোটেও অবাক হননি।

মঙ্গলবার (১৬ মার্চ) মার্কিন গণমাধ্যম এনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন বর্ণের মানুষের জন্য এই পৃথিবীতে বর্ণবাদ নতুন কোনো ঘটনা নয়। সুতরাং তার (মেগান মার্কেল) কাছ থেকে এমন অনুভূতি শুনে বিস্মিত হইনি।

আমি যে জিনিসটির জন্য প্রত্যাশা করি এবং যে বিষয়টি সম্পর্কে চিন্তা করি তা হলো তারা (ব্রিটিশ রাজপরিবার) বিশ্বের প্রধানতম একটি পরিবার। তাই আমি তাদের জন্য ক্ষমা ও সমস্যাটি সমাধানের প্রার্থনা করছি। যেন তারা এ ঘটনাকে আমাদের সকলের জন্য শিক্ষণীয় মুহূর্ত হিসেবে উপস্থাপন করতে পারে, যোগ করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই ফাস্ট লেডি।

এর আগে গত ৭ মার্চ প্রচারিত মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকারে মেগান মার্কেল অভিযোগ তোলেন, তার সন্তানের শরীরের ত্বক ঠিক কতোটা কালো হবে, তা নিয়ে চিন্তিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। একইসঙ্গে রাজপরিবারের সদস্যরা এটা নিয়ে পেছনে পেছনে কথাও বলতেন। এমনকি সন্তানের গায়ের রং কতোটা কালো হবে এটা নিয়ে স্বামী প্রিন্স হ্যারিকে পরিবারের এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন।

এ ছাড়া বিয়ের পর কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা না পেয়ে নিজের ক্ষতি করার, এমনকি আত্মহত্যা করার কথাও তিনি চিন্তা করতে শুরু করেছিলেন বলে জানান ব্রিটিশ রাজপরিবারের এই পুত্রবধূ।