মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:৩২
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

মুজিববর্ষের থিম সংয়ে ঠোঁট মেলালেন শেখ হাসিনা ও শেখ রেহানা

ডেস্ক রিপোর্ট  স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তৈরি করা থিম সংয়ে ঠোট মেলালেন বঙ্গবন্ধুর ২ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা।

বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠান শুরুর পর বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি করা থিম সংটি পরিবেশনা করা হয়। এতে দেখা যায় থিম সংটিতে ঠোট মেলিয়ে গানটি গাইছেন তারা।

থিম সংটি পরিবেশন করেন, সৈয়দ আব্দুল হাদি, কুমার বিশ্বজিৎ, সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন পযায়ের শিল্পীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। অনুষ্ঠান শুরুতে শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রবীন্দ্র সংগীত এবং নজরুল সংগীত পরিবেশন করে শিশুরা।

সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এছাড়াও পাঠ করা হয় হিন্দু ধর্মের গিতা এবং খ্রিষ্টান ধর্মের বাইবেল।