মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:৫৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ডিসি জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক  বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গনপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (১৬ মার্চ) বরিশাল নগরীর ব্যাস্ততম এলাকা আমতলা মোড়, সদর রোড সহ একাধিক স্থানে জনসচেতনতা মূলক প্রচার প্রচারনার করেছে ডিসি ট্রাফিক ও পুলিশ সদস্যরা।এ সময় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নগরীতে চলাচলকারী প্রতিটি গণপরিবহনে চালক ও যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়।

যাত্রী পরিবহন ও নামানোর পর গাড়িতে জীবাণু নাশক স্প্রে করতে চালকদের নির্দেশ প্রদান করেন ডিসি ট্রাফিক। পাশাপাশি করোনার প্রকোপ থেকে মুক্তি পেতে সকল যাত্রীদের মাস্ক পরিধান করে চলাচল করতে অনুরোধ করা হয়।

এছাড়াও করোনার প্রাদুর্ভাব থেকে নগরবাসীকে নিরাপদ রাখতে নথুল্লাবাদ, রুপাতলী ও লঞ্চঘাট স্ট্যান্ডে যাত্রীদের হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণ করতে বাস ও থ্রি হুইলার মালিক সমিতির নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়।

এসময় ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা বলেন,বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করুন। বরিশাল নগরীর সড়ক গুলোতে চাঁদাবাজ ও যানজট মুক্ত করে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর।

তিনি আরও বলেন,করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার মহোদয় এর নির্দেশে আমরা ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গণপরিবহনে চলাচল করা যাত্রী ও চালকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছি। এ ছাড়াও আমাদের পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়েছে। মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এটি আমাদের চলমান কার্যক্রমের অংশ। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআই প্রশাসন মোঃ রবিউল ইসলাম, টিআই বিদ্যুৎ চন্দ্র দে, টিআই মোঃ সোহেল রানা, সার্জেন্ট মোঃ সারোয়ার আলমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।