বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১১:৪৮
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

বরিশালে আবাসিক হোটেলে যুবক খুন, আটক ৫

ডেস্ক রিপোর্ট  বরিশাল নগরীর নথুল্লাবাদের শরিফ হোটেলে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলার মাহার গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে আল-আমিন তার প্রেমিকার সাথে দেখা করতে শরিফ হোটেলের ৪র্থ তলার ২০৮ নং রুমে ওঠে। রুমে ওঠার কিছুক্ষণ পরেই গলায় ফাঁস দিয়েছেন বলে জানান আল-আমিনের প্রেমিকা।

মৃত্যুর খবর শুনে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে সিআইডি ও এয়ারপোর্ট থানা পুলিশ এসে আল-আমিনের লাশ উদ্ধার করে।

এসময় ঘটনাস্থলে থাকা বটতলার টোকাই মানিক, কসাই সুজন, পারভেজ, বিএম কলেজ এলাকার রাব্বি ও আল-আমিনের প্রেমিকা ছদ্মনাম সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

এ বিষয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার বলেন, হত্যা না আত্মহত্যা এ বিষয়ে তদন্ত চলছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আমাদের হেফাজতে নিয়েছি।