মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং, সকাল ৯:১৫
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

১০ দিনের মধ্যে বিচারিক আদালতের মামলার পরিসংখ্যান জানানোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট  আগামী ১০ দিনের মধ্যে দেশের সব বিচারিক (অধস্তন) আদালত বা ট্রাইব্যুনালের মামলার পরিসংখ্যান জানানোর জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অধস্তন আদালতসমূহের মামলার পরিসংখ্যান ও তথ্য সংবলিত জুডিশিয়াল ড্যাশ বোর্ড প্রস্তুত করা হয়েছে। ড্যাশ বোর্ডের কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়ের করা ও নিষ্পত্তি করা মামলার সংখ্যা বিবরণী এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারাধীন মোট মামলাসমূহের পূর্ণাঙ্গ বিবরণী আগামী ১০ দিনের মধ্যে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।