মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং, সকাল ৭:৩৯
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

করোনা প্রতিরোধে ডিসি জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে বিএমপি ট্রাফিক বিভাগের প্রচার-প্রচারণা

ডেস্ক রিপোর্ট  “মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” এই স্লোগান বাস্তবায়ন করতে কাজ শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি) ।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় করোনা থেকে জণগনকে রক্ষা করতে সচেতনতামূলক প্রচারাভিযান করেছে ট্রাফিক বিভাগ ।

রবিবার (২১ মার্চ) সকাল ১১টায় চালক যাত্রী ও পথচারীদের মাস্ক পরিয়ে, যানবাহনে সচেতনতামূলক স্টিকার কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি ট্রাফিক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা।

বরিশাল নগরী নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ডিসি ট্রাফিক বলেন, ‘করোনা ভাইরাস থেকে সুরক্ষা ও শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা কাজ শুরু করেছি। সঠিকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে অনুরোধ জানাই ।

তিনি আরও বলেন, ‘আমরা পূর্বে যেমন মাস্ক পরেছি, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলেছি তেমনি দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সঠিক নিয়মে নিয়মিত মাস্ক পরে ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করে ভাইরাস থেকে দূরে থাকতে সকলের প্রতি আহ্বান জানাই।

‘করোনা সচেতনতার লক্ষ্যে আমরা পূনরায় জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছি। জণগনকে বোঝানোর চেষ্টা করবো এর প্রয়োজনীয়তা। এ লক্ষ্যে আমরা মেট্রোপলিটন এলাকায় সচেতনতামূলক মাইকিং, মাস্ক বিতরণ এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানোসহ বিভিন্ন কার্যক্রম নতুন করে শুরু করেছি।

নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক পরিয়ে দেন ডিসি ট্রাফিক । পাশাপাশি সড়কে চলাচলকারী বাস,ট্রাক, থ্রি হুইলারসহ বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

ট্রাফিক বিভাগের জনসচেতনতা মূলক প্রচারনায় আরও উপস্থিত ছিলেন, এসি ট্রাফিক মোঃ রবিউল ইসলাম শামীম, টিআই বিদ্যুৎ চন্দ্র দে, পুলিশ সার্জেন্ট ইমন, পুলিশ সদস্য নয়ন,নাছির, রুহুল আমিনসহ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং থ্রি হুইলার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।