মঙ্গলবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৪:৪৯
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

পটুয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন ছাত্রলীগের (একাংশ) যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার রাতে মদনপুরা দরগাবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের মঞ্চের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দরগাবাড়ি এলাকায় একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যান ছাত্রলীগ নেতা হাসান। এ সময় ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল তাকে ওয়াজ মাহফিল মঞ্চের কাছে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।