শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ব্যাংককর্মীকে রামদা দেখিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই

ডেস্ক রিপোর্ট  বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর আলী মার্কেটের কাছে রামদা দেখিয়ে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী হাওয়া নূরের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুরের দিকে আলী মার্কেটের কাছেই মোহাম্মদ আলীর একটি পরিত্যক্ত একতলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

হাওয়া নূর জানান, চাঁদপাশা ইউনিয়ন থেকে কিস্তির টাকা সংগ্রহ করে যাত্রীবাহী একটি ভ্যানে অফিসের উদ্দেশ্য রহমতপুরে ফিরছিলেন তিনি। আলী মার্কেটের কাছেই মোহাম্মদ আলীর পরিত্যক্ত একতলা ভবন অতিক্রমকালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে পথরোধ করে।

তিনি বলেন, ওই তিন ছিনতাইকারী ভ্যানচালক খোকনকে রামদা দিয়ে আঘাত করার চেষ্টা করে। এতে ভয় পায় ভ্যানচালক। এর এক পর্যায়ে আমার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

এ সময় ভ্যানে থাকা অন্য যাত্রী রাব্বি ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

রহমতপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান জানান, সঙ্গে সঙ্গে ঘটনাটি বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাকে অবহিত করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার ও পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।