বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বকশীগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ও ভোক্তা অধিকার আইনে জরিমানা

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেও মাস্ক ব্যবহার না করায় পথচারী ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযানে জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সোমবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে পথচারী সহ, অটোরিকশা চালক, ভ্যান চালক, বিভিন্ন পরিবহনে মাস্ক ব্যবহার না করা এবং পাঁচটি হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ ২৪ টি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি চলার পরামর্শ প্রদান করেন।