মঙ্গলবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ১২:৫৩
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

বরিশাল-ঝালকাঠিসহ ৮ রুটে বাস চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট  টার্মিনালে রাখা বাসের তেল ও যন্ত্রাংশ চুরি এবং শ্রমিকদের মারধর করার প্রতিবাদে ঝালকাঠি থেকে রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয় বলে জানিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।

তিনি জানান, সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে যাওয়া ঝালকাঠি মালিক সমিতির ৪৫টি বাস রূপাতলী বাসস্ট্যান্ডে রাখা হয়। ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ঝালকাঠি মালিক সমিতির বাসগুলোর চাকা ছিদ্র করে দিয়ে তার ব্যাটারি, তেলসহ যন্ত্রাংশ নিয়ে যায় থ্রি হুইলার শ্রমিকরা। এ ঘটনায় কয়েকজন বাস শ্রমিকরা বাধা দিলে তাদের মারধর করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায় আলফা শ্রমিকরা।

এছাড়াও এসব রুটের টিকিট কাউন্টারগুলো উঠিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছেন। বিষয়টি সুরাহা ও টার্মিনালে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলকে বলেও জানান তিনি।