সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৩২
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

ভোলায় দুই পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ

ভোলা প্রতিনিধি  ভোলা সদর ও চরফ্যাসন পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বুধবার(২৪ মার্চ) সকাল ১১ টার দিকে ভোলা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল।

ভোলা পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান মনির তীতৃয় মেয়াদে ও চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ প্রথম বারের মতো শপথ গ্রহন করেন। গত ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ভোলা ও চরফ্যাসন পৌর নির্বাচনে নির্বাচিত ওই ২ মেয়রের মধ্যে ২ জনই আওয়ামী লীগের। দুই পৌরসভায় দুইজন মেয়র ১৮ জন সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত ৬ জন নারী কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুদ্দিন বাদল বলেন, জনগনের ভোটের রায় নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন। তাই জনগনকে সর্বোচ্চ সেবাদানের জন্য নবনির্বাচিত জন প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের বিনিময় আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে। এই স্বাধীন দেশকে এগিয়ে নিতে হলে জনপ্রতিনিধিদের সমর্থন লাগবে। জনপ্রতিনিধিদের সমর্থন ছাড়া দেশ এগিয়ে যেতে পারবেনা। আপনার নির্বাচিত হয়েছেন জনগনের ভোটের রায়ে। এখন দায়িত্ব পালনের সময় আপনারা জনগনের সেই আস্থার প্রতিফলন ঘটাবেন।

বর্তমান সরকার স্থানীয় সরকারকে অনেক গুরুত্ব দিয়ে আসছে। আপনারা সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সাধারণ জনগনের আবারও সেবা গ্রহণে বিশ্বস্ততা ফিরে পাবে। এ সময় সকল জনপ্রতিনিধিদের মাদক,ইভটিজিং মুক্ত পৌরসভা গঠন করার আহবান জানান।
শপথ অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী’র সভাপত্বিতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান প্রমূখ।

শপথ নেওয়ার পর ভোলা পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান মনির বলেন, ‘আমি এর আগেও দুই বার মেয়রের দায়িত্ব পালন করেছি। মানুষের ভালোবাসা নিয়ে এবারও জয়ী হয়েছি। ভোলা পৌরসভায় বসবাসকারী মানুষের সর্বোচ্চ নাগরিকসুবিধা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাই।