সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

বরিশালে মাস্ক না পরায় ৩১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট  করোনা সংক্রামণ প্রতিরোধে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে বরিশালে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ৩০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকার জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

বুধবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড, কাকলীর মোড়, হেমায়েত উদ্দিন রোড এবং পোর্ট রোড এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্কবিহীন লোকজন থাকায় একটি প্রতিষ্ঠান ও মাস্কবিহীন ২২ জন ব্যক্তিকে তিন হাজার ৮০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরীর রূপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্কবিহীন আট ব্যক্তিকে এক হাজার ৯০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।