সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, দুপুর ২:০৯
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

ঝালকাঠি থেকে দ্বিতীয় দিনের মতো ৮ রুটে বাস চলাচল বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি  বাসশ্রকিদের নিরাপত্তার দাবিতে ঝালকাঠি থেকে দ্বিতীয় দিনের মতো বরিশালসহ ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে এ ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আকস্মিক বাস বন্ধেরে কারণে বরিশাল-ঝালকাঠি-, বরিশাল-ভান্ডারিয়া, বরিশাল-খুলনা, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়াসহ ৮ রুটের যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বে-আইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মাহিন্দ্রা ও ব্যাটারি চালিত অটোরিকশা। এর প্রতিবাদ করলে মাহিন্দ্রা গাড়ির মালিক ও চালকরা বিভিন্ন সময় বাস শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও বাসের যন্ত্রাংশ চুরি করে নেয়। গত সোমবার রাত ১২টার দিকে বরিশাল রূপাতলী বাসটার্মিনালে থাকা ঝালকাঠি মালিক সমিতির কয়েকটি বাসের শ্রমিকদের মারধর করে যন্ত্রাংশ নিয়ে যায় মাহিন্দ্রার মালিক ও চালকরা।

তবে এ ঘটনা সমাধানের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ উদ্যোগে বুধবার বিকেলে পর্যন্ত উভয় পক্ষের সাথে বৈঠক চলছে বলে জানান শ্রমিক নেতারা।