সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ২:৫১
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

বরিশালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হচ্ছেন ১৪ জন

ডেস্ক রিপোর্ট  ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে বরিশালে ১৪ চেয়ারম‌্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূ‌ত্রে এই তথ‌্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

জানা গে‌ছে, বরিশাল জেলার ৫০‌টি ইউনিয়‌নে ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এর মধ্যে একক প্রার্থী হিসেবে ১৪ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জয়ী হতে চলেছেন। যারা সবাই আওয়ামী লীগের প্রার্থী।

তারা হ‌লেন- শোলক ইউনিয়নের আব্দুল হালিম সরদার, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কামরুল আহসান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউনিয়নের সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়নের নূর আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়নের আব্দুর রাজ্জাক, বাটাজোর ইউনিয়নের আব্দুর রব হাওলাদার, চাদশী ইউনিয়নের নজরুল ইসলাম, বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়নের ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়নের শহিদুল ইসলাম, সলিয়াবাকপুর ইউনিয়নের সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়নের আব্দুল জলিল ঘরামী, উদয়কাঠি ইউনিয়নের রাহাদ আহম্মেদ ননী এবং বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোলাম মোর্শেদ।

বরিশাল বিভাগের ৬ জেলায় ৩৭৬‌টি ইউনিয়নের ম‌ধ্যে প্রথম দফায় ভোট অনু‌ষ্ঠিত হ‌চ্ছে ১৭৩‌টি ইউনিয়নে। যার ম‌ধ্যে ২১‌টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অন‌ু‌ষ্ঠিত হ‌বে।

বরিশাল জেলায় ৫০‌টি ইউনিয়‌নে চেয়ারম‌্যান প‌দে ১৯৯ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। যা‌তে বা‌কেরগ‌ঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাদশী, মা‌হিলারা ও নল‌চিড়ায় একজন ক‌রে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। যার‌া সবাই আওয়ামী লীগ লী‌গের প্রার্থী। বুধবার আরও আট ইউনিয়‌নে প্রতিদ্বন্দী প্রার্থীরা ম‌নোনয়নপত্র প্রত‌্যাহার ক‌রে নেওয়ায় আওয়ামী লীগ লী‌গের চেয়ারম‌্যান প্রার্থীরা এককভা‌বে জয়ী হতে চলেছেন।

এদি‌কে ৫০‌টি ইউনিয়‌নে সাধারণ সাধারণ সদস্য পদে ১ হাজার ৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৪ জন সদস‌্য প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন। একইসঙ্গে সংর‌ক্ষিত ওয়া‌র্ডে ৫১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন নির্বাচ‌নে। এর ম‌ধ্যে দুইজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হ‌তে চলেছেন।