সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ২:১৪
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

পটুয়াখালীতে পল্লী প্রগতি সমিতির উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাডগ্রুপিং, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট  পটুয়াখালীর জৈনকাঠী ইউনিয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় পল্লী প্রগতি সমিতির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি ব্লাডগ্রুপিং,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ)পটুয়াখালী সদর থানার জৈনকাঠী ইউনিয়নে জৈনকাঠী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি ব্লাডগ্রুপিং,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উৎসব মুখর পরিবেশে সারাদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে ব্লাড গ্রুপিং,আলোচনা সভা হয়।

বিকালে এক স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ নাদিম মাসুদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈনকাঠী ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পল্লী চিকিৎসক ও জৈনকাঠী ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারী মোঃ আবদুল জব্বার।

এছাড়াও আরো ছিলেন জৈনকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফোরকান তালুকদার,জৈনকাঠী ৪নং ওয়ার্ডের যুব কমিটির সভাপতি মোঃজিয়াউল হক সহ স্থানীয় গগণ্যমান্য ব্যাক্তিবর্গ।