সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

মঠবাড়িয়ায় মায়ের সাথে অভিমানে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাকিব ফকির (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

রাকিব উপজেলার বড়শৌলা গ্রামের সৌদি প্রবাসী মধু ফকিরের ছেলে।

এলাকাবাসী জানায়, রাকিবের স্ত্রী ঝুমা দীর্ঘদিন ধরে বাবার বাড়ি অবস্থান করছে। স্ত্রীর বাবার বাড়ি থাকা নিয়ে সকালে রাকিবের সাথে তার মা বিলকিস বেগমের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাকিব মায়ের ওপর রাগ করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়ে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।

মঠবাড়িয়া থানার এসআই জাকির হোসেন জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।’