রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে বরিশালের আকাশে উড়বে বাংলাদেশ বিমান

ডেস্ক রিপোর্ট  স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে বরিশালের আকাশে উড়বে বাংলাদেশ বিমান। শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৪ আসনের ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ বরিশালের উদ্দেশে ছেড়ে আসবে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশাল জেলা ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুন্ডু।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ২১ মার্চ থেকে বরিশালে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া হয়। এরপর আবারও বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট চালুর সিদ্ধান্ত হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ ও ২৭ মার্চ ঢাকা থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ও বরিশাল থেকে সকাল ১০টায় ফ্লাইট পরিচালনা করবে।

তিনি বলেন, ২৮ মার্চ থেকে গ্রীষ্মকালীন সময়সূচি কার্যকর হওয়ায় সপ্তাহে বৃহস্পতিবার বাদে ৬ দিন ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ও বরিশাল থেকে সকাল ৯টা ৪০ মিনিটে যাত্রী পরিবহন করা হবে। যাত্রী সাধারণের দাবির পরিপ্রেক্ষিতে শুধু প্রত্যেক বৃহস্পতিবার ঢাকা থেকে বিকাল সাড়ে ৩টায় ও বরিশাল থেকে বিকাল ৪টা ৪০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।