শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৩:২৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেনীর ডিসিসহ ৩ কর্মকর্তা করোনা আক্রান্ত

ডেস্ক রিপোর্ট  ফেনী জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম মাসুদ রানা তাদের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোম আইসোলেশনে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা ভালোর দিকে আছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান গত ২৩ মার্চ অসুস্থ বোধ করেন। বিষয়টি তিনি স্বাস্থ্য বিভাগকে জানালে তার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়। ওই দিনই সন্ধ্যায় তার করোনা পজিটিভ ফলাফল আসে।

এ ছাড়া রবিবার (২৮ মার্চ) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী অসুস্থ বোধ করলে নমুনা পরীক্ষা দিলে তারও করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

এদিকে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষার জন্য দেন। রবিবার তারও করোনা পজিটিভ ফলাফল আসে।