বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১১:২০
শিরোনাম :
সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

কাউখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।যুবকের নাম আবু বকর সিদ্দিক (২১।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে আবু বকর সিদ্দিক তাঁর ঘরে গিয়ে সবার অগোচরে জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাঁকে নামিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাউখালী আসপর্দ্দি বাসষ্ট্যান্ড এলাকার বাসিন্দা নজরুল ইসলামের তিন ছেলের মধ্যে আবু বকর সিদ্দিক ছিলেন সবার ছোট। প্রায় দেড় বছর আগে বিয়ে করেন আবু বকর সিদ্দিক। কী কারণে আবু বকর সিদ্দিক আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম।