রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

ডেস্ক রিপোর্ট  বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দার কাজীপাড়া এলাকায় তামান্না আফরিন (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

তামান্না আফরিন আলেকান্দার কাজীপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম টিপুর বড় মেয়ে। সে দক্ষিণ আলেকান্দা এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে দক্ষিণ আলেকান্দা এলাকায় নানা হাফেজ আলমগীরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তামান্নার মায়ের সঙ্গে প্রায় ৩ বছর আগে তার বাবার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তামান্না তার মায়ের সঙ্গে নানা হাফেজ আলমগীরের বাড়িতে থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে ঘুম থেকে উঠে তামান্না বাসার দোতলায় যান। এসময় তার মা বাসার বাইরে ছিলেন। বেলা সোয়া ৩টার দিকে তার মা বাসায় ফিরে দোতলায় মেয়ের খোঁজ নিতে যান। সেখানে গিয়ে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় তামান্না ঝুলে আছে।

এসময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা গিয়ে তামান্নাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।

মেয়ের আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ দেখছেন না জানিয়ে মা জাকিয়া বেগম জানান, তামান্না খুব ইমোশনাল ছিলো। ফেসবুক কিংবা ইউটিউব চালানোর পাশাপাশি রাত জেগে কার সঙ্গে যেন মোবাইলে কথা বলতো। এ কারণে কয়েকদিন আগে তার মোবাইলের হেডফোন ছিঁড়ে ফেলেন তিনি। পরে আবার পুরনো একটা হেডফোন দেনও তিনি। এরপর আর মেয়েকে কোনো বকাঝকা করেননি বলে জানিয়েছেন তিনি।

এদিকে, বাবা রফিকুল ইসলাম টিপুর অভিযোগ মেয়েকে তার নানাবাড়ির লোকজন হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, তামান্নার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।