বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৮:২৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

জহিরুল ইসলামকে সভাপতি ও ফরিদ উদ্দিন হাওলাদারকে সেক্রেটারী করে বিকেবি অফিসার্স ঐক্য পরিষদের আঞ্চলিক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক  মোঃ জহিরুল ইসলাম কে সভাপতি এবং মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কৃষি ব্যাংক, অফিসার্স ঐক্য পরিষদ , বরিশাল অঞ্চলের ৫৩ সদস্য বিশিষ্ট নতুন আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে।

গত ৩১ মার্চ বুধবার নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ কৃষি ব্যাংক ,বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক সালাউদ্দিন রাজীব এবং বরিশাল অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আবু মাহমুদ কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতি মোঃ জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সংগঠন পরিচালনা এবং কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি খোন্দকার ইকবাল মাসুম , কার্যকরী সভাপতি রথীন্দ্র চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ ও কর্মকর্তাবৃন্দ ।