বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, ভোর ৫:১৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

অভয়নগরে ২৫ টাকার জন্য ভ্যানচালককে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট  যশোর জেলার অভয়নগর উপজেলায় পাওনা ২০-২৫ টাকা না দেওয়ায় ভ্যানচালক শুকুর আলীকে (৫৫) রেঞ্জ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ধোপাদি গ্রামের দপ্তরিপাড়ায় টিটু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ধোপাদি গ্রামের দপ্তরিপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে।

নিহতের ভাই মকবুল হোসেন বলেন, শনিবার সন্ধ্যার দিকে ধোপাদি গ্রামের দপ্তরিপাড়ার টিটু ফকিরের গ্যারেজের সামনে গেলে শুকুর আলীর কাছে পাওনা ২০-২৫ টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইদু ফকিরের ছেলে টিটু ফকির আমার ছোটভাই শুকুরকে রেঞ্চ দিয়ে মাথায় আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা শুভ্রপ্রসুন মুখার্জী জানান, মৃত অবস্থায় ভ্যানচালক শুকুরকে হাসপাতালে আনা হয়েছে।

অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মণ্ডল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।