বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ৯:৫৫
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

নরসিংদীতে করোনা কেড়ে নিল পুলিশ কর্মকর্তার প্রাণ

ডেস্ক রিপোর্ট  নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে মো. আসাদুজ্জামান (৫৬) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আসাদুজ্জামান ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা। গত এক বছর ধরে নরসিংদী পুলিশলাইনসে সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার দুপুরে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ায় গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। সেখানে
শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনার সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। কর্মজীবনে মো. আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।