বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৪৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ভোলায় ৮০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ভোলা প্রতিনিধি  ভোলার দৌলতখান উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ মোঃ রুবেল (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

রোববার( ৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খায়ের হাট রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রুবেল উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মোঃ মজিবল হকের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইন-চার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)(নিঃ) কাজী আল-আমীন ও সংগীয় ফোর্স নিয়ে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খায়ের হাট রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে মোঃ রুবেল নামের এক যুবককে ৮০ পিস ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে দৌলতান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।