বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৩২
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ফুলবাড়ীতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন শাখা জাতীয় পার্টির ১নং বেড়াকুটি ওয়ার্ডের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩ এপ্রিল কাশিপুর ইউনিয়নে ১নং বেড়াকুটি ওয়ার্ডের দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩ পদের জন্য ৮ জন প্রার্থী থাকায় সরাসরি ভোটের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত নেন জাতীয় পার্টির উপজেলা নেতৃবৃন্দ।

উত্তর অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বি -বার্ষিক ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে দুপুর ১২টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওয়ার্ডটির ১৮৬ জন কাউন্সিলর উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করেন।

অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলরদের প্রদত্ত ভোটে সামছুল হক সভাপতি, নছিয়ত আলী সাধারণ সম্পাদক এবং এরশাদুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১ নং বেড়াকুটি ওয়ার্ডের দ্বি-বার্ষিক কাউন্সিলে মাননীয় সাংসদের জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকী লাভলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক মঈনুল হক খন্দকার, উপজেলা এমপি প্রতিনিধি হারুন -অর- রশিদ হারুন,কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন কাশিপুর ইউনিয়নের এমপি প্রতিনিধি মোস্তাক আহমেদ,কাশিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সভাপতি নূর হোসেন(আর্মি) ফুলবাড়ী জাতীয় পার্টির সদস্য লেবু মিয়া,প্রমুখ উপস্থিত ছিলেন।