শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৪৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

গৌরনদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

ডেস্ক রিপোর্ট  ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার স্ট্যাটাস দেয়ার অভিযোগে দীপ্ত সরকার নামের এক
কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত দীপ্ত ওই এলাকার দুলাল সরকারের পুত্র।

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানিয়েছেন, দীপ্ত সরকার নামের এক কলেজ ছাত্র তার ফেইসবুক আইডিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নানা মন্তব্য করে। এর প্রতিবাদে স্থানীয় মুসুল্লীরা সোমবার রাতে ওই যুবকের বাড়ি ঘেরাও করেন। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দীপ্তকে আটক করা হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।