বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:১৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ভোলায় ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি  ভোলা সদর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ মোঃ আজাদ মিয়া (৩০), মোঃ ইকবাল হোসেন (২৮) ও জসিম উদ্দিন (২৬) নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার( ৮ এপ্রিল) বিকাল সোয়া ৪ টার দিকে ভোলা সদর উপজেলার ২ নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কালুপুর ইলিশা চটের মাথা লঞ্চঘাটের বেড়িবাঁধের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আজাদ মিয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাবুচি বাজার আদর্শ গ্রামের মোঃ ধন মিয়ার ছেলে, মোঃ ইকবাল হোসের একই এলাকার মৃত আরব আলীর ছেলে ও জসিম উদ্দিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমানতগঞ্জ এলাকার হিরন মিয়ার ছেলে।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শেখ ফরিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শেখ ফরিদ, এএসআই মোঃ মাইনুল হাসান, এএসআই গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে ২ নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কালুপুর ইলিশা চটের মাথা লঞ্চঘাটের রেরিবাঁধের উপর অভিযান চালিয়ে মোঃ আজাদ মিয়া, ইকবাল হোসেন ও জসিম উদ্দিন নামের ৩ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে ৬ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।