বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:২১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে করোনা’র দ্বিতীয় টিকা প্রদানের কার্যক্রম শরু

শামীম আহমেদ  বরিশালে করোনা’র দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। বরিশাল নগরের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে টিকা গ্রহীতাদের টিকা প্রদান করা হচ্ছে।

সকালে বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে ও দুরত্ব বজায় রেখে মানুষ টিকা গ্রহনের জন্য অপিক্ষ করছে। তবে নারীদের চেয়ে পুরুষদের ভীড় ছিলো বেশি। অনেকে আবার মোবাইলে ম্যাসেজ না আসার কারনে টিকা নিতে পারেনি। সকাল ৮টা থেকে শুরু হওয়া বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের তিনটি বুথে টিকা দেয়া হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫৫জন নারী পুরুষ টিকা গ্রহন করেছে।

টিকা নিতে এসে ম্যাসেজ না পাওয়ায় ফিরে যেতে হয় নগরের হাসপাতাল রোডের সুব্রত পোদ্দার কে। তিনি বলেন, করোনার প্রথম ডোজের টিকা আমি গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে নিয়েছি। আমি প্রথমেই টিকা পেয়েছিলাম । কিন্তু এবারে আমার মোবাইলে ম্যাসেজ আসেনি। তাই আমি টিকা নিতে পারিনি।

টিকা নিতে আসা অপর আর এক ব্যাক্তি নাম প্রকাশ না করা সর্তে বলেণ, আমি ম্যাসেজ পাইনি। তারপরও কেন্দ্রে এসে খবর নিলাম। কবে নাগাদ পাবো তা বলতে পারেনি এখানকার কেউ।

এবিষয়ে বরিশাল সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিউর রহমান বলেন, করোনার প্রভাব বেশি হওয়ায় আমরা স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করছি। কেন্দ্রে যাতে গ্যাদারিং না হয় সেজন্য আমরা টিকা গ্রহীতাদের ভাগ করে টিকা প্রদান করছি। আস্তে আস্তে সবাই টিকা পাবে।