বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কচুরিপানার ভেতর থেকে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট  মাদারীপুরের কালকিনিতে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের একটি খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মোয়াজ্জেম সরদার (৪২) ও তার স্ত্রী মোকসেদা বেগম (৩৪)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম ও স্ত্রী মোকসেদা বেগম গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর খালের কচুরিপানার ভেতরে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, নিহত মোয়াজ্জেম একটি লুট মামলার সাক্ষী ছিলেন। এর জের ধরেই হয় তো এ ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে দুজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বলা যাবে কীভাবে হত্যা করা হয়েছে।