শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৩৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফুলবাড়ীতে বিদ্যালয় ভবনের নিম্নমানের নির্মাণ কাজে এলাকাবাসীর বাঁধা

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে অদক্ষ নির্মাণ শ্রমিক দিয়ে গ্রেড বীমের নিচে ড্রপ ওয়াল ঢালাই ও আরসিসি ঢালাইয়ের কাজ নিম্নমানের করায় এলাকাবাসী বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজটি এলাকাবাসীর অভিযোগে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অফিস।

টেন্ডারের মাধ্যমে প্রায় কোটি টাকার কাজটি পেয়েছে কুড়িগ্রামের ঠিকাদার জহুরুল হক দুলাল নামের প্রতিষ্ঠান। আরসিসি ঢালাইয়ের সময় কম ভাইব্রেটর প্রয়োগ করায় সাটারিং খুলতেই ঢালাইয়ের পাথর খুলে পড়তে থাকে। এ অবস্থা দেখে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। এভাবে নির্মাণ করলে ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। তাই নিম্নমানের যে কাজটুকু করা হয়েছে তা ভেঙ্গে ফেলে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব জানান, কাজের মান খারাপ হওয়ায় আমরা কাজটি বন্ধ করে দিয়েছে।