শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:২১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশাল- ভোলা নৌ-পথে স্পিডবোট উল্টে আহত ৫

নিজস্ব প্রতিবেদক  বরিশাল-ভোলা নৌ-পথে রাতে বেপরোয়া গতির স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই বিশ্বাসের হাট বাজার সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে যানা গেছে রাতে বরিশাল ডিসি ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি স্পিডবোর্ড চরের সাথে বেজে উল্টে উল্টে যায় । দূর্ঘনাটি বাজার সংলগ্ন কাছাকাছি হওয়ায় দ্রুত যাত্রীদের স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।

দুর্ঘটনার খবর পেয়ে বরিশাল থেকে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান স্পিডবোট মালিক মোঃ ওহিদুল ইসলাম কিন্তু ঘটনাস্থল থেকে দ্রুত ছিটকে পড়েছেন ড্রাইভার তবে ৮ জন যাত্রীর ভিতর চার-পাঁচজন আহত হলে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে অপর একটি স্পিডবোট এসে তাদেরকে ভোলার উদ্দেশ্যে নিয়ে যান ।

তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি বলে জানা গেছে। উল্টে যাওয়া স্পিডবোটের এক যাত্রী জানান অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেলেও আমাদের লাগেজ ব্যাগ সহ অনেক মালামাল পাণিতে হারিয়ে ফেলেছি।