শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৩১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালের সব থানায় নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট  বরিশালের থানাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, নগরীর বাসিন্দাদের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি থানার সরকারি সম্পদ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পেশাগত দায়িত্ব। সব সময়ই এই দায়িত্ব পালন করে থাকে পুলিশ। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সরকার সারাদেশের সব থানার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। এর অংশ হিসেবে বরিশালের থানাগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশ সদস্যদের আরও সক্রিয় এবং সতর্ক রাখা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম।

শুধু কোতোয়ালি মডেল থানা নয়, মেট্রোপলিটনের অপর তিন থানা এবং জেলার ১০ থানার নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।