শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় ৪ দিনেও পরিচয় মেলেনি মাথাবিহীন আগুনে পোড়া দুই যুবকের লাশের

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাসন উপজেলার আছলামপুর ইউনিয়নর ৭ নং ওয়ার্ডের ভূইয়াগো পরিত্যক্ত বাগানে পাওয়া মাথাবিহীন আগুনে পোড়া অজ্ঞাত দুই যুবকের লাশের পরিচয় ৪ দিনেও মেলেনি। এ কারণে এর রহস্য উদঘাটন করা যাচ্ছে না।
নিহতদের মস্তক না থাকায় কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। ফলে ময়না তদন্ত শেষে লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দাফন করানো হয়েছে।

চরফ্যাসন থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, নিহতদের মস্তক না থাকায় কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। ফলে ময়না তদন্ত শেষে লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দাফন করানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা করেছে। কিন্তু লাশের পরিচয় নিশ্চিত না হওয়ায় খুনি শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটন করা যাচ্ছে না। লাশের পরিচয় জানা গেলে হত্যা রহস্য এবং খুনি শনাক্ত করা সম্ভব হবে। সিআইডির একটি ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন থানায় এ ঘটনায় ম্যাসেজ পাঠানো হয়েছে।

উল্লেখ্য-গত ৮ এপ্রিল উপজেলার আছলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুন্দরীর খালের উত্তর পাড়ে ভূইয়াগো পরিত্যক্ত বাগানে মাথাবিহীন আগুনে পোড়া দুই যুবকের লাশের খবর পাওয়া যায়।

এ খবর শুনে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার(চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন, আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং গত ৯ এপ্রিল বরিশাল থেকে সিআইডির একটি ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।