সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৯
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই

ডেস্ক রিপোর্ট  দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত বছরের চেয়ে এ বছর সংক্রমণ ও মৃত্যুর হার বেশি। ইতোমধ্যে করোনার সংক্রমণ রোধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। আজ (বুধবার) থেকে আট দিনের জন্য জারি করা হয়েছে সর্বাত্মক লকডাউন।

এর আগে ৫ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তাতে খুব একটা কার্যকর ফলাফল দেখা য়ায়নি। ফলে সর্বাত্মক লকডাউন জারি করে সরকার। তবে তাতেও মৃত্যু ও আক্রান্তের ঊর্ধ্বগতি ঠেকানো যায়নি। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৭ জনে। এর আগে ১৩ এপ্রিল দেশে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছিল।একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ১৮৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরে এত মৃত্যুর সংখ্যা দেখেনি দেশ। তবে এ বছরই আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হারে বাড়তে থাকে।

এদিকে সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। চলাচলে আরোপ করেছে বিধিনিষেধ। আজ থেকে এ কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। ইতোমধ্যে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে দেখা গেছে।