রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট  ভোলায় কর্মস্থল থেকে ইফতার করার জন্য বাড়ি ফেরার সময় ট্রাকের চাপায় মো. নূর উদ্দিন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে ভোলার পুলিশ লাইন এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নূর উদ্দিন ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরকালি গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে এবং ভোলা শহরের বাংলা স্কুল মোড় এলাকার মডার্ন ডায়গনস্টিক সেন্টার ও মেডিকেল সার্ভিসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের ড্রাইভার মো. জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে।

মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল সার্ভিসের মো. মিজানুর রহমান জানান, নুর উদ্দিন তাদের প্রতিষ্ঠানে র্দীঘদিন ধরে কর্মরত রয়েছেন। শুক্রবার দুপুরের দিকে তিনি ইফতার করার জন্য তার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

ভোলার পুলিশ লাইন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপোরোয়া গতিতে চালিয়ে আসা ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করেছে, ড্রাইভারকে আটক করা হয়েছে।