বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:২৫
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন

বাংলাদেশকে ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার প্রস্তাব সিনোফার্মের

ডেস্ক রিপোর্ট  করোনা প্রতিরোধে বাংলাদেশকে ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার প্রস্তাব করেছে চীনের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম।ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে এ সংক্রান্ত একটি প্রস্তাবও দিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, চীনের সিনোফার্ম ৬০ লাখ ডোজ টিকা আমাদের ডোনেট করার কথা বলেছে। আমরা কাগজপত্র তৈরি করছি। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত তাদের নিজেদের লোকজনদের টিকা দিতে চায়, আমরা অনুমোদন দিয়েছি।

কবে টিকার এই ডোজ দেশে আসতে পারে- এই প্রশ্নের স্বাস্থ্যের ডিজি বলেন, আমরা আমাদের দিক থেকে যা যা প্রয়োজন তাদেরকে জানিয়ে দিয়েছি।কখন, কীভাবে টিকা দেবে সে সব বিষয় তারা আমাদের জানাবে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেন, চীনের সিনোফার্ম একটি বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে বাংলাদেশকে করোনার ৬০ লাখ ডোজ বিবিআইবিপি-কোরভি টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা এই বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছি। সমঝোতা চলছে।

গত বছরের ৩০ ডিসেম্বর সিনোফার্ম জানায়, তাদের টিকার কার্যকারিতা ৭৯.৪ শতাংশ। এরপরই টিকাটি ব্যবহারের অনুমোদন দেয় চীন সরকার।তৃতীয় ধাপের ট্রায়ালের অন্তর্বর্তীকালীন ফলের বরাত দিয়ে সিনোফার্ম জানায়, তাদের টিকাটির কার্যকারিতা ৮৬%।