এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
আজ সকালে (৭ আগস্ট) কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুলে মাঠে সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে নগদ টাকা ও শাকসবজির বীজ দেয়া হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।
এ আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী, কৃষিবিদ ডাঃ মোস্তাফিজার রহমান, ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সাবেক পৌর চেয়াম্যান কাজিউল ইসলাম।