বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

রৌমারীতে বন্যার্তদের মাঝে পুলিশ সুপারের ত্রান বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)। নিজস্ব উদ্যোগে নিজের অর্থায়নে উপজেলার বন্যা দুর্গত ৩শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেন তিনি।

আজ বুধবার পুলিশ সুপার রৌমারীতে এসে দুর্গতদের হাতে ওই সাহায্য বিতরণ করেন।

এর আগে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান রৌমারী থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ছুটে যান যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের দুর্গতদের মাঝে। এখানে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ সায়েদাবাদ ও ইজলমারী এলাকায় দুর্গতদের কাছে গিয়ে সহায্যের হাত বাড়িয়ে দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, সয়াবিন তেল।

ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বিকালে রাজীবপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার। এসময় তিনি সাংবাদিকদের জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গতদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে। এরপরও যদি আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে বন্যায় ক্ষতিগ্রস্থ অভাবি দরিদ্ররা আবার ঘুরে দাড়াবে।