মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৪৩
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

দিনাজপুর ফুলবাড়ীতে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুর ফুলবাড়ীতে সোনার বাংলা ফাউন্ডেশন ও টি-এম হেল্থ কেয়ারের যৌথ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র রজমানে কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্থ ফুলবাড়ীর সকল কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং ফুলবাড়ী মাইক্রো কার ড্রাইভার ৪০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত(২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভিমলপুরে অবস্থিত গ্রীনল্যান্ড কিন্ডারগার্ডেন স্কুলে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন টি-এম হেল্থ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টারের এর ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোশারফ হোসেন বাবু। এসময় টি-এম হেল্থ কেয়ারের পরিচালক প্রভাষক মোঃ সাদেকুল ইসলাম, টি-এম হেল্থ কেয়ার এর প্রশাসনিক পরিচালক প্রভাষক মোঃ মোকাররম হোসেন বিদ্যুৎ, মোঃ কামরুজ্জামান, ম্যানেজার সোহাগ আলীসহ গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতি একজনের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ছোলা বুট, এক কেজি মশুরের ডাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, লবন হাফ কেজি, সোয়াবিন তেল হাফ লিটার করে বিতরণ করা হয়।