মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

বরিশালে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ডেস্ক রিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা সদরের ভিআইপি কলোনি ও সাইফুদ্দিন মার্কেট সংলগ্ন সুবিদখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস বাকেরগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন জানান, নিহত ফেরদৌস তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে শাখা রাস্তা থেকে সুবিদখালীর প্রধান সড়কে উঠছিল। এসময় আকস্মিক ব্রেক চাপে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে যান।

এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে এসময় তার মোটরসাইকেলের আঘাতে আরও দুই পথচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।