রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:১০
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বরিশালে ইয়াবাসহ আটক -৩

ডেস্ক রিপোর্ট  আউটলুক সেলুন ব্যবসার ছত্রছায়ার আড়ালেই চলছিল মাদক বাণিজ্য শেষ রক্ষা হয়নি তাদের। বরিশাল নগরীর বেলতলা আউটলুক সেলুনের আড়ালে দির্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছিলো চক্রটি।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। অভিযানে (২২পিচ) ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন বরিশাল ওজোপাডিকোর কর্মচারী বেলতলা আলমাদনী সড়কের শামিম মাহামুদের ছেলে রেদোয়ান হোসেন তানভীর, নোমান ও জয়।

শামিম মাহামুদের দুই ছেলে মেহেদী হাসান ও রেদোয়ান হোসেন তানভীর আউটলুক সেলুনের আড়ালে দির্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছিলো। তবে রহস্যজনক কারনে মূলহোতা মেহেদী হাসানকে আটক করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে মাদক বাণিজ্য চালিয়ে আসছে দির্ঘদিন যাবত। লোকদেখানো আউটলুক সেলুনে বসেই মাদক বাণিজ্য চালিয়ে আসলেও রহস্যজনক কারনে আটক হয়নি মেহেদি হাসান।

এদিকে নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন এস আই খায়রুল আলম।