বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৯
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

আপাতত কোনো নির্বাচনের পরিকল্পনা নেই ইসির

ডেস্ক রিপোর্ট  দেশে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ অবস্থায় নির্বাচন নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের (ইসি)। পরিস্থিতি উন্নতি হলে নির্বাচনের দিকে ধাবিত হবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ইত্তেফাককে বলেন, পরিস্থিতি উন্নতি হলে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদের চারটি নির্বাচন ছাড়া যে নির্বাচনগুলো আছে সবগুলোই স্থানীয় সরকারের। তাই সরকারের সিদ্ধান্ত দেখেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচনে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতোমধ্যে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দৈব-দুর্বিপাকজনিত কারণে ভোট পিছিয়ে দিয়েছে ইসি। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সে অনুযায়ী ব্যবস্থাও নিতে বলেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বরতদের দায়িত্ব পালন করার জন্য সুযোগ দিয়েছে।

এক্ষেত্রে সরকার পরিস্থিতি বিবেচনায় যখন সব অফিস খোলে দেবে এবং নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হবে তখনই ভোট করা হবে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোট করার জন্য সরকারের অন্যান্য দফতরের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজন হয়। তারাই ভোটগ্রহণে দায়িত্ব পালন করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়। কিন্তু করোনা পরিস্থিতি উন্নতি না হলে তাদের নির্বাচনের কাজে লাগানো যাবে না। তাই সব সিদ্ধান্ত নির্ভর করবে সরকারের অবস্থান ও পরিস্থিতির উন্নতির উপর।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১ এপ্রিল সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয় ইসি। বর্তমানে দোকানপাট খুলে দেওয়া ছাড়াও যান চালচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। তবে এ দু’টি বিষয়ের ওপর তো আসলে নির্বাচন নির্ভর করে না। নির্বাচন মানেই জনসংযোগের বিষয় সামনে চলে আসে। তাই পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত আসবে নির্বাচনের।