বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১৯
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট  সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গহি। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মি‌নি‌টে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেঙ্গিকে স্বাগত জানান।

একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত সফর শেষে বিকালেই আবার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা সফরে এসে ওয়েই ফেঙ্গহি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকা সফরে আসছেন বলে কূটনৈতিক সূত্রগুলো বলছে। এর আগে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার একাধিক দেশের সমন্বয়ে সমুদ্রে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঐ সময় ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বাংলাদেশ সফর করেন।

সূত্র জানায়, চলমান করোনা মোকাবিলায় ভ্যাকসিন ইস্যু, প্রতিরক্ষা খাত ও এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরটি খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে বাংলাদেশ চীনের কাছে ভ্যাকসিন বিষয়ে সহযোগিতা চেয়েছে। আবার দক্ষিণ এশিয়ার ছয় দেশ নিয়ে চীনের উদ্যোগে ভ্যাকসিন সহযোগিতা জোটে বাংলাদেশ থাকবে বলে সম্মতি দিয়েছে। তাই এই সফরে ভ্যাকসিন বিষয়ে কোনো বার্তা থাকতে পারে।