সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৫৭
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

কুড়িগ্রামে লেডিস ক্লাবের উদ্যোগে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে লেডিস ক্লাবের উদ্যোগে তৃতীয় লিঙ্গের ৫০ জন সম্প্রদায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  বুধবার বিকেলে কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুল চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও লেডিস ক্লাবের চেয়ারম্যান মোছা: সুলতানা পারভীন।

এসময় তাদেরকে ১০ কেজি চাল, ১ কেজি করে মসুরীর ডাল, আয়োডিনযুক্ত লবন, চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল ও ৫শ’ গ্রাম নুডুলস বিতরণ করা হয়।

এসময় লেডিস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পতি জিন্নাতুন নেসা মুক্তা, শামিমা আখতার জেমিন, রোকসানা গেম লিপি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ।