সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৫৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ভোলায় আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ ডাকাত দলের প্রধানসহ আটক-৪

ভোলা প্রতিনিধি:ভোলায় পুলিশের বিশেষ অভিযানে আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ইয়াছিনকে তিন সহযোগীসহ আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহরের আবাসিক হোটেল গ্রান্ড আজহার থেকে এদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি ধাড়ালো বগি দাঁসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লা জেলার মুরাদ নগর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (২৮) ও একই এলাকার তার সহযোগী মো. পারভেজ (২৫), মো. রুবেল মিয়া (৩০) ও সুমন (২৪)।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছগির মিঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ভোলার শহরের প্রায় ২৪টি হোটেল এক যোগে অভিযান চালানো হয়।

এসময় মহাজন পট্রি আবাসিক হোটেল গ্রান্ড আজাহার থেকে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ইয়াছিনকে তিন সহযোগীসহ আটক করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ সময় এদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়েচ চুরির মামলার আরো ১০ আসামী গ্রেফতার করা হয়েছে।