সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ভোলায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিন ডাওরী ব্রিজ এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায় মিজান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। মিজানের বাড়ি একই উপজেলার মনিরাম এলাকায় বলে জানা গেছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি)মু.এনামুল হক বলেন,দুপুরে মোটরসাইকেল নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন মিজান।পথে ওই ব্রিজ এলাকায় একটি গরুবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়।

ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি বলেও জানান ওসি।