বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:০৬
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান মোজাম্মেল হক আর নেই

মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

৮ আগস্ট বৃহস্পতিবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। খন্দকার মোজাম্মেল হক কিডনি জটিলতা ও বার্ধ্যক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

২০১১ সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে ১৯৮২ থেকে ২০০৩ সালের মধ্যে ব্যাংকের মহা ব্যবস্থাপক, গবেষণা, প্রশিক্ষণ, পরিকল্পনা ও বিশেষ প্রকল্প শাখার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন মোজাম্মেল হক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক গবেষক মোজাম্মেল ফরাসি উন্নয়ন ব্যাংক এবং শ্রীলঙ্কা ও নেপালের কেন্দ্রীয় ব্যাংকে ক্ষদ্রঋণ পরামর্শক হিসাবেও তিনি কাজ করেছেন।

ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংককে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কের মধ্যেই ২০১১ সালের জানুয়ারি মাসে সরকার খন্দকার মোজাম্মেল হককে চেয়ারম্যানের দায়িত্ব দেয়।

এর তিন মাসের মাথায় বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে এমডি পদ থেকে ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ইউনূস অপসারিত হওয়ার পর ব্যাংক ব্যবস্থাপনায় অতীতের বিভিন্ন অনিয়মের বিষয়ে মুখ খুলে আলোচিত হন মোজাম্মেল হক।