সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:১৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও:নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও ও আদিবাসী পরিষদের আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র এপিসি শামিম হোসেন, জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান চৌধুরী, কৃষি ডিল্লোমা ইন্সটিটিউটের সভাপতি আশরাফ হোসেন, জেলা আদিবসাী ছাত্র পরিষদের সভাপতি বিষু রাশ মুরমু, প্রেমদীপ প্রকল্পের সুজন খান, শাহীন, সামসুৎ তাবরীজ, ঝর্না বেগম প্রমুখ।
অপরদিকে ঠাকুরগাঁও জেলা আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান মো: সাদেক কুরাইশী, সদর থানার ওসি আশিকুর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি অমল টুডু, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র বর্মন প্রমুখ।