সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

সিলেটে “অটোগ্রাফ ” শপে ডিসকাউন্টের নামে ক্রেতাদের সাথে প্রতারণা

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর কুমার পাড়ায়”অটোগ্রাফ” নামের একটি জেন্টস শপে ডিসকাউন্ট অফারের নামে ক্রেতাদের সাথে প্রতারণা করা হচ্ছে।
ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুনে “আপ টু ৫০ পার্সেন্ট সেল” লিখে তারা কাস্টমারদের আকৃষ্ট করে। মূলত যারা এই ডিসকাউন্ট দেখে ভেতরে প্রবেশ করে কাপড় পছন্দ করে তাদের সাথে চলে প্রতারণা। দু-একটি প্রোডাক্ট ছাড়া অন্য গুলোতে ক্রেতাদের কোন রকম ডিসকাউন্ট দেয়া হয়না।
বাহিরে ডিসকাউন্ট লিখে ভেতরে কেন দু-একটি প্রোডাক্ট ছাড়া অন্য গুলোতে ১পার্সেন্ট ও ডিসকাউন্ট দেয়া হচ্ছেনা জিজ্ঞেস করলে ক্রেতাদের সাথে দুর্ব্যবহার করা হয়ে থাকে।বিভিন্ন সময় দোকানের সেলসম্যান ও মালিক পক্ষের সাথে ক্রেতাদের বাক-বিতন্ডার ঘটনা ঘটছে বলে জানা গেছে।
এব্যাপারে সীমা বেগম নামের একজন বলেন,বাহিরে ডিসকাউন্ট দেখে দোকানে প্রবেশ করে কাপড় পছন্দ করেন, কত পার্সেন্ট ছাড় দেয়া হবে জানতে চাইলে তারা বলে কোন ছাড় নেই। বাহিরে ডিসকাউন্ট লিখে কেন দেয়া হচ্ছে না জানতে চাইলে তার সাথে দোকানের মালিক পক্ষ খারাপ ব্যবহার করেন।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় সরজমিন এ প্রতিবেদক “অটোগ্রাফ” নামের দোকানে কাপড় কিনতে গেলে ডিসকাউন্টের নামে ক্রেতাদের সাথে প্রতারনার প্রমান পান।
এব্যাপারে দোকানের মালিক রুহেল আহমদ কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তাদের নির্ধারিত কিছু কাপড় রয়েছে সেগুলো ব্যতীত অন্যগুলোতে কোনো ডিসকাউন্ট দেয়া হয়না।তাহলে নির্ধারিত আইটেমে ডিসকাউন্ট না লিখে এভাবে লিখে ক্রেতাদের সাথে প্রতারণা করা হচ্ছে কি না জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর না দিয়ে তার ব্যাবসায়িক পার্টনারদের ফোন দিয়ে নিয়ে আসেন। তারাও কোন ধরনের সঠিক জবাব না দিয়ে উত্তেজিত হয়ে উঠে।তাদের ডিসকাউন্টের কোন অনুমতি আছে কি না জানতে চাইলে তারা বলে অন্য দোকানে অফার লাগানো দেখে তারাও লাগিয়েছে।
সিলেটে বিভিন্ন দোকানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিরেকে বিভিন্ন সময় ডিসকাউন্ট অফারের নামে ক্রেতাদের সাথে এরকম প্রতারণামূলক ব্যবসা করতে দেখা যায়।
এব্যাপারে সিলেট সিটি করপোরেশন ও ভোক্তা অধিকার সিলেট অফিসে কয়েকবার ফোন দেয়া হলেও কেঊ ফোন রিসিভ করেননি। শুক্রবার ছুটির দিন থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো সাথে যোগাযোগ করা যায়নি।